১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টার্লিংয়ের বাসায় আবার চুরির চেষ্টা

ওই সময় পরিবার নিয়ে বাসাতেই ছিলেন চেলসির ইংলিশ রাইট উইঙ্গার।

স্টার্লিংয়ের বাসায় আবার চুরির চেষ্টা
রাহিম স্টার্লিং। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 10:56 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

আবারও চোর ঢুকেছে রাহিম স্টার্লিংয়ের বাসায়। তখন পরিবারের সঙ্গে বাসাতেই ছিলেন চেলসির ইংলিশ উইঙ্গার।

ইংলিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবর, গত শনিবার স্টার্লিংয়ের বার্কশায়ারের বিলাসবহুল বাসায় সন্ধ্যা সাড়ে ছয়টার আশেপাশে চোর ঢোকে। তবে তারা কিছু নেওয়ার আগেই পালিয়ে যায়।

৩০ বছর বয়সী স্টার্লিংয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্টার্লিং ও তার পরিবারের সদস্যরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি। 

২০২২ কাতার বিশ্বকাপ চলাকালে স্টার্লিংয়ের বাসায় চুরির ঘটনা ঘটেছিল। খবর পেয়ে তখন পরিবারের পাশে থাকতে দল ছেড়ে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন তিনি।

বিভিন্ন গণমাধ্যমের খবর, ওই সময় প্রায় তিন লাখ পাউন্ডের অলংকার ও ঘড়ি চুরি হয়েছিল।