১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন জাপান

চার আসরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো জাপানের মেয়েরা।

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন জাপান
জাপান নারী দলের ফুটবলারদের উল্লাস। ছবি: জাপানিজ উইমেন’স ফুটবল এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 08:31 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

রেকর্ড ৭৪ হাজারের বেশি দর্শক ভিড় জমাল গ্যালারিতে। তাদের অধিকাংশের চাওয়া ছিল একটাই, অস্ট্রেলিয়ার শিরোপা জয়। কিন্তু, স্বাগতিকদের হৃদয় ভেঙে উইমেন’স এশিয়ান কাপের ট্রফি উঁচিয়ে ধরল জাপান।

সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে শনিবার ফাইনালে ১-০ গোলে জিতে শিরোপা উল্লাসে মাতে জাপানের মেয়েরা। সপ্তদশ মিনিটে জয়সূচক গোলটি করেন মাইকা হামানো।

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জয়ের পর, কোয়ার্টার-ফাইনালে ফিলিপাইনকে ৭-০ ও সেমি-ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে জাপান। অস্ট্রেলিয়াও অপরাজিত থেকে ফাইনালে ওঠে। দ্বিতীয় ট্রফি জয়ের আশায় ছিল তারা, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হলো না।

প্রতিযোগিতাটিতে এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো জাপান, এবং সবগুলোই শিরোপা তারা জিতল সবশেষ চার আসরের মধ্যে। ২০১৪ ও ২০১৮ সালে জয়ের পর, ২০২২ আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তারা।