১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনায়াস জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল চেলসি

বার্নলির বিপক্ষে দুই অর্ধে গোল দুটি করেছেন পেদ্রো নেতো ও এন্সো ফের্নান্দেস।

অনায়াস জয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল চেলসি
গোলের পর এন্সো ফের্নান্দেস (বাঁয়ে) ও পেদ্রো নেতোর উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 02:00 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রতিপক্ষের মাঠে শুরুর ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়াল চেলসি। বার্নলিকে অনায়াসে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার ২-০ ব্যবধানে জিতেছে চেলসি। পেদ্রো নেতোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এন্সো ফের্নান্দেস।

লিগে টানা তৃতীয় জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট হলো চেলসির। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

শুরুতে কিছুটা ধুঁকলেও পরে আধিপত্য করে চেলসি। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় তারা, লক্ষ্যে ছিল ৪টি। আর বার্নলির ৮ শটের দুটি ছিল লক্ষ্যে।

৩৭তম মিনিটে সতীর্থের ক্রসে হেডে চেলসিকে উল্লাসে মাতান পর্তুগিজ ফরোয়ার্ড নেতো। ৮৮তম মিনিটে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ফের্নান্দেস। 

চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি। লিগে তাদের পরের ম্যাচ ৩০ নভেম্বর, প্রতিপক্ষ আর্সেনাল।

নটিংহ্যামের বিপক্ষে বিপর্যস্ত লিভারপুল

সুযোগ নষ্টের মহড়ার পর মিনিটের ঝড়ে সিটিকে হারাল নিউক্যাসল