১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অল স্টার ম‍্যাচের দলে নেই মেসি-আলবা

মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলে নেই ইন্টার মায়ামির কোনো খেলোয়াড়।

অল স্টার ম‍্যাচের দলে নেই মেসি-আলবা
লিওনেল মেসি ও জর্দি আলবা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 03:10 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

মেজর লিগের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির নাম নেই অল স্টার ম‍্যাচের দলে। তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাও খেলবেন না মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে অল স্টার ম‍্যাচে।

মায়ামির কেবল মেসি ও আলবাই জায়গা পেয়েছিলেন মেজর লিগ সকারের প্রাথমিক দলে।

অল স্টার ম‍্যাচে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে নিষেধাজ্ঞা পেতে পারেন মেসি। মেজর লিগ সকারের নিয়ামানুযায়ী, চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম‍্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হবেন। আর্জেন্টিনা অধিনায়কের চোটের কোনো খবর এখনও তার দল জানায়নি। সেক্ষেত্রে শাস্তি হয়তো পেতেই হবে চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোল করা অভিজ্ঞ ফরোয়ার্ডের। 

টেক্সাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় শুরু হবে অল স্টার ম্যাচটি।