২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চেলসির সঙ্গে কাইসেদোর দীর্ঘমেয়াদী চুক্তি

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে আরও সাত বছর খেলবেন একুয়েডরের এই মিডফিল্ডার।

চেলসির সঙ্গে কাইসেদোর দীর্ঘমেয়াদী চুক্তি
মোইসেস কাইসেদো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 08:38 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

চেলসির সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে মোইসেস কাইসেদোর। ইংলিশ ক্লাবটিতে ২০৩৩ সাল পর্যন্ত থাকবেন একুয়েডরের এই মিডফিল্ডার।

২৪ বছর বয়সী কাইসেদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা শুক্রবার নিশ্চিত করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। 

২০২৩ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে তখনকার ব্রিটিশ রেকর্ড ১১ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে চেলসিতে যোগ দেন কাইসেদো। তখন ক্লাবটির সঙ্গে আট বছরের চুক্তি করেছিলেন তিনি। সেই চুক্তির মেয়াদ আরও বাড়ানো হলো।

চেলসিতে এসে শুরুতে ভোগেন কাইসেদো। পরে সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১৪০ ম্যাচ খেলে ফেলেছেন কাইসেদো। আটটি গোল করার পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট।

চলতি মৌসুমে চেলসির জার্সিতে ৪২ ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন কাইসেদো।