১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিল বাংলাদেশ

রিমন সারিকা, এমা নাদিরা ও আইরিন রিয়ার নৈপুণ্যে উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিল বাংলাদেশ
চাইনিজ তাইপেকে হারানোর উচ্ছ্বাস এমা-রিয়াদের। ছবি: বাহফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 11:36 AM

Updated : 17 Sep 2026, 02:54 AM

দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে চাইনিজ তাইপের জালে চারবার গোল উৎসবে মাতলেন রিয়া-এমারা। অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে বড় জয়ে শুরু পেল বাংলাদেশ।

হুলুনবুইর সিটিতে শনিবার চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। রিমন সারিকা, এমা নাদিরা ও আইরিন রিয়া করেছেন দুটি করে গোল। অন্য গোলদাতা কনা আক্তার।

পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের। তবে এগিয়ে যাওয়া গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়ে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত। কনার ফিল্ড গোলে খোলে ম্যাচের ডেডলক।

তৃতীয় কোয়ার্টারে চার গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ। এমা ও রিয়া করেন জোড়া গোল। চতুর্থ ও শেষ কোয়ার্টারে অধিনায়ক সারিকা পেনাল্টি কর্নার (পিসি) থেকে জোড়া গোল করলে নিশ্চিত হয়ে যায় দলের বড় জয়।

এ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে ২-০ গোলে হেরে শুরু করেছে পাকিস্তান।