১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভালেন্সিয়ার ডিফেন্ডার মস্কেরা এখন আর্সেনালের

গত তিন মৌসুমের হতাশা ঢাকতে মরিয়া দলটি এবার একের পর এক খেলোয়াড় কিনছে।

ভালেন্সিয়ার ডিফেন্ডার মস্কেরা এখন আর্সেনালের
দীর্ঘমেয়াদী চুক্তিতে আর্সেনালে যোগ দিলেন ক্রিস্তিয়ান মস্কেরা (মাঝে)। ছবি: আর্সেনাল ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 12:19 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

নতুন অভিযান শুরুর আগে স্কোয়াডে শক্তি বাড়িয়েই চলেছে আর্সেনাল। ভালেন্সিয়া থেকে তরুণ সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান মস্কেরাকে চুক্তিভুক্ত করেছে ইংলিশ ক্লাবটি।

গত তিন মৌসুমে প্রতিবার প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া দলটি বৃহস্পতিবার ২১ বছর বয়সী ফুটবলারকে দলে নেওয়ার কথা জানায়। তবে তাদের বিবৃতিতে চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি নিয়ে কিছু বলা হয়নি।

ব্রিটিশ গণমাধ্যমের খবর, এই স্প্যানিয়ার্ডকে কিনতে আর্সেনালের খরচ হয়েছে দেড় কোটি ইউরো। দুই পক্ষের চুক্তির মেয়াদ পাঁচ বছর।

ভালেন্সিয়ার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯০ ম্যাচ খেলেছেন মস্কেরা। এর মধ্যে গত লা লিগায় দলের ৩৮ ম্যাচের ৩৭টি খেলেছেন তিনি।

এবারের দলবদলে এই নিয়ে মিকেল আর্তেতার স্কোয়াডে নতুন পাঁচজন খেলোয়াড় যোগ হলো। আগের চারজন হলেন- ননি মাদুয়েকে, কেপা আরিসাবালাগা, মার্তিন সুবিমেন্দি ও ক্রিস্তিয়ান নোয়াগোকে।

স্পোর্তিং লিসবনে গোলের পর গোল করে চলা স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেসেরও আর্সেনালে যোগ দেওয়ার জোরাল সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে।