১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পচেত্তিনোর কাঁধেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছেন এই আর্জেন্টাইন কোচ।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পচেত্তিনোর কাঁধেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব
মৌরিসিও পচেত্তিনোর কোচিংয়ে ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় খেলে যুক্তরাষ্ট্র দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 08:09 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মৌরিসিও পচেত্তিনোকে আগামী বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখছে যুক্তরাষ্ট্র। চার বছরের নতুন চুক্তি করেছেন এই আর্জেন্টাইন।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে ৫৪ বছর বয়সী পচেত্তিনো ও তার কোচিং স্টাফের নতুন চুক্তির কথা জানিয়েছে।

পচেত্তিনোর কোচিংয়ে ঘরের মাঠে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্ককে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠে যুক্তরাষ্ট্র। ৯৬ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জয়ের স্বাদ পায় তারা।

শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে বিদায় নেয় দলটি।

হাই-প্রেসিং ও আক্রমণাত্মক খেলার কৌশলের জন্য পরিচিত পচেত্তিনো চেলসির দায়িত্ব ছেড়ে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কোচ হন। তার আগের চুক্তি ছিল এবারের বিশ্বকাপ পর্যন্ত।