১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আহত ক‍্যামেরাম‍্যানকে নিজের জার্সি পাঠালেন কুজানভ

‘আমি দুঃখিত’ লেখে নিজের স্বাক্ষর করা জার্সি ওই ক‍্যামেরাম‍্যানকে উপহার দিয়েছেন আব্দুখোদির কুজানভ।

আহত ক‍্যামেরাম‍্যানকে নিজের জার্সি পাঠালেন কুজানভ
জার্সি হাতে আব্দুখোদির কুজানভ (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 01:36 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

আব্দুখোদির কুজানভের জার্সিতে ছোট্ট করে লেখা ‘আমি দুঃখিত।’ সঙ্গে উজবেকিস্তান ডিফেন্ডারের স্বাক্ষর। এই জার্সি উপহার পেলেন তার সঙ্গে ধাক্কায় চোট পাওয়া ক‍্যামেরাম‍্যান।   

কলম্বিয়ার বিপক্ষে ‘কে’ গ্রুপের ম‍্যাচের প্রথমার্ধে ঘটে এই অঘটন। গত বৃহস্পতিবার লুইস দিয়াসকে চ‍্যালেঞ্জ জানাতে গিয়ে ক‍্যামেরাম‍্যানের সঙ্গে সংঘর্ষ হয় কুজানভের। 

মাঠেই কিছুক্ষণ চিকিৎসা দেওয়া হয় ক‍্যামেরাম‍্যানকে। পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। শুক্রবার তাকে জার্সি উপহার দেওয়ার কথা জানিয়েছে উজবেকিস্তান ফুটবল অ‍্যাসোসিয়েশন। তাদের প্রতিনিধি ক‍্যামেরাম‍্যানকে কুজানভের উপহার ও শুভকামনার বার্তা পৌঁছে দিয়েছেন।

দিয়াসকে লক্ষ‍্য করে করা ওই চ‍্যালেঞ্জের জন‍্য হলুদ কার্ড দেখেন কুজানভ। ম্যানচেস্টার সিটির ২২ বছর বয়সী সেন্টার ব‍্যাক উজবেকিস্তানের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। বিশ্বকাপ অভিষেকে দারুণ লড়াইয়ের পরও ৩-১ গোলে হেরে যায় এশিয়ার দেশটি।