১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিনারের অনন্য ‘সানশাইন ডাবল’

ইন্ডিয়ান ওয়েলসের পর, মায়ামি ওপেনও আসরে কোনো সেট না হেরেই জিতলেন ইতালিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 11:33 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বৃষ্টির কারণে ফাইনাল শুরু হলো দেড় ঘন্টা দেরিতে। ম্যাচের মাঝেও হানা দিল বৃষ্টি। তবে প্রকৃতির বাধা ইয়ানিক সিনারের মনোযোগে চিড় ধরাতে পারল না একটুও। ইন্ডিয়ান ওয়েলসের পর, মায়ামি ওপেনও আসরে কোনো সেট না হেরেই জিতলেন ইতালিয়ান তারকা। তার নাম উঠে গেল ইতিহাসের পাতায়।

ফ্লোরিডায় বাংলাদেশ সময় সোমবার সকালের ফাইনালে চেক রিপাবলিকের জিরি লেহেকাকে ৬-৪, ৬-৪ গেমে হারান ২৪ বছর বয়সী সিনার। সপ্তাহ দুয়েক আগে ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়েছিলেন তিনি।

একই বছরে হার্ড-কোর্টের এই দুটি মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের শিরোপা জয়কে বলা হয় ‘সানশাইন ডাবল।’ প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে কোনো সেট না হেরে ‘সানশাইন ডাবল’ জয়ের কীর্তি গড়লেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সিনার।

২০১৭ সালে রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে পরপর ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন জয়ের স্বাদ পেলেন তিনি।