১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সহজ জয়ে শীর্ষ আট নিশ্চিত বায়ার্ন মিউনিখের

ইউরোপ সেরার মঞ্চে টানা দ্বিতীয় জয় পেল জার্মান চ্যাম্পিয়নরা।

সহজ জয়ে শীর্ষ আট নিশ্চিত বায়ার্ন মিউনিখের
জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে জেতালেন হ্যারি কেইন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 04:31 AM

Updated : 26 Aug 2026, 05:37 PM

গোলশূন্য প্রথমার্ধের পর, তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠালেন হ্যারি কেইন। ইউনিয়ঁ সাঁ জিলোয়াজকে অনায়াসে হারিয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে প্রায় আধা ঘন্টা একজন কম নিয়ে খেললেও জয় নিয়ে তেমন ভাবতে হয়নি বায়ার্নকে। ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

৫২তম মিনিটে মাইকেল ওলিসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর আবার আক্রমণে গিয়ে ডি-বক্সে ফাউলের শিকার হন তিনি। নিজেই স্পট কিক নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার।

আসরে সাত ম্যাচে কেইনের গোল হলো সাতটি।

৬৩তম মিনিটে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে।

সেই সুবিধা অবশ্য একদমই কাজে লাগাতে পারেনি আগের ছয় ম্যাচের দুটিতে জয়ী বেলজিয়ান ক্লাবটি।

সাত ম্যাচের ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল বায়ার্ন। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।

৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে ইউনিয়ঁ। 

৬ গোলের লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার জয়

কঠিন সময়ে দারুণ জয়ে লক্ষ্যের পথে লিভারপুল