১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দল ছেড়ে শেখ জামালের দায়িত্বে ফিরলেন বিপ্লব

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলকিপিং কোচ হিসেবে কাজ করবেন বিপ্লব ভট্টাচার্য।

জাতীয় দল ছেড়ে শেখ জামালের দায়িত্বে ফিরলেন বিপ্লব

জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বিপ্লব ভট্টাচার্য (বাঁ থেকে দ্বিতীয়)

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 11:24 PM

Updated : 14 Oct 2022, 11:26 PM

প্রায় দুই বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করার পর ক্লাব কোচিংয়ে ফিরছেন বিপ্লব ভট্টাচার্য। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোলকিপিং কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক।

গত বছরের জানুয়ারিতে বিপ্লবকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সময়ে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দল, নারী দল, এলিট একাডেমিতে কাজ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার বিপ্লব নিজেই জানান জাতীয় দলের দায়িত্ব ছাড়ার কথা। একই সঙ্গে তিনি ধন্যবাদ দেন ফেডারেশনকে। পরে বাফুফেও নিশ্চিত করে তার শেখ জামালে যোগ দেওয়ার বিষয়টি।

দুই মৌসুম শেখ জামালের গোলকিপিং কোচ হিসেবে কাজ করার পরই জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন বিপ্লব। আবার সেই শেখ জামালেই ফিরলেন তিনি।