১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোট কাটিয়ে লিভারপুল ম্যাচের স্কোয়াডে বার্কোলা

প্রায় এক মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন এই ফরাসি উইঙ্গার।

চোট কাটিয়ে লিভারপুল ম্যাচের স্কোয়াডে বার্কোলা
পিএসজির ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বার্কোলা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে পিএসজির শক্তি বাড়ল। চোট কাটিয়ে লিভারপুল ম্যাচের দলে ফিরেছেন ফরোয়ার্ড ব্র্যাডলি বার্কোলা।

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাঙ্কেলের লিগামেন্টে গুরুতর চোট পান বার্কোলা এবং এজন্য এক মাসের মতো বাইরে ছিলেন তিনি। এই সময়ে পিএসজির তিনটি ম্যাচ মিস করেন ফরাসি উইঙ্গার। 

মাঝে জাতীয় দলের দলের হয়ে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষেও খেলতে পারেননি বার্কোলা।

ইউরোপ সেরার মঞ্চে গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে একটু শক্ত অবস্থানে আছে পিএসজি। ফিরতি লেগে মঙ্গলবার ইংলিশ চ্যাম্পিয়নদের মাঠে খেলবে তারা।

ম্যাচটির জন্য বার্কোলাকে নিয়েই দল ঘোষণা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৩৮ ম্যাচ খেলে ১২টি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন ২৩ বছর বয়সী এই খেলো্য়াড়।