২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাবিনা-মাসুরাদের নিয়ে ফুটসালের চূড়ান্ত দল

প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন তিন জন।

সাবিনা-মাসুরাদের নিয়ে ফুটসালের চূড়ান্ত দল
ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১৫ জনের চূড়ান্ত দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকারদের মতো চেনা মুখদের নিয়েই গড়া হয়েছে দল।

বাফুফের মঙ্গলবার দেওয়া দল থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা তিন জন। তারা হলেন উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি।

২০২২ উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া, লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীও জায়গা পেয়েছেন চূড়ান্ত দলে।

আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো মাঠে গড়াবে সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ।

সাবিনার নেতৃত্বে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ। অবশ্য তিন ম্যাচের সবগুলোতেই হারের তেতো অভিজ্ঞতা হয়েছিল তাদের।

দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক সাবিনার ক্লাব পর্যায়েও মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।