১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাচ লিগে স্টার্লিংয়ের অভিষেকে ফেইনুর্ডের জয়

তিন দিন ক্লাবের সঙ্গে বেলজিয়ামে অনুশীলন করার পর নেদারল‍্যান্ডসে খেলার অনুমতি পান ইংল‍্যান্ডের এই উইঙ্গার।

ডাচ লিগে স্টার্লিংয়ের অভিষেকে ফেইনুর্ডের জয়
ফেইনুর্ডের জার্সিতে রাহিম স্টার্লিং। ছবি: ফেইনুর্ডে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 06:40 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

অপেক্ষার প্রহর ফুরিয়েছে রাহিম স্টার্লিংয়ের। নেদারল‍্যান্ডসের লিগে অভিষেক হয়েছে ইংল‍্যান্ডের এই উইঙ্গারের। তিনি তেমন কিছু করতে না পারলেও, জয় পেয়েছে ফেইনুর্ড। 

নেদারল‍্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসির ম‍্যাচে রোববার টেলস্টারের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফেইনুর্ড। 

ম্যাচটিতে শেষ ৩০ মিনিট খেলেন স্টার্লিং। কয়েকবার ড্রিবলিংয়ের চেষ্টা ছাড়া খুব ভালো কিছু করতে পারেননি তিনি। 

পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দুই নম্বরে থাকা দলকে হারিয়ে পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ব‍্যবধান ১৪-তে নামিয়ে এনেছে ফেইনুর্ড। ২৪ ম‍্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসভি, ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ফেইনুর্ড।

৩১ বছর বয়সী স্টার্লিংয়ের নেদারল‍্যান্ডসে কাজ করার অনুমতি ছিল না। তাই তার সুবিধার্থে গত সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সীমানা পেরিয়ে বেলজিয়ামে অনুশীলন করে ফেইনুর্ড।

গত মাসে স্টার্লিংয়ের সঙ্গে চুক্তি বাতিল করে চেলসি। ফ্রি এজেন্ট হিসেবে অভিজ্ঞ উইঙ্গার এক সপ্তাহ আগে ফেইনুর্ডের সঙ্গে চুক্তি করেন। মৌসুমের শেষ পর্যন্ত ডাচ ক্লাবে থাকবেন তিনি। 

ইংল‍্যান্ডের হয়ে ৮২ ম‍্যাচে ২০ গোল করা স্টার্লিং চেলসি ছাড়াও খেলেছেন লিভারপুল, ম‍্যানচেস্টার সিটি ও আর্সেনালে।