০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রবির ক্যাম্পেইনের পুরস্কার পেলেন ২৬ বিজয়ী

২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষ‍ে গ্রাহকদের জন‍্য চারটি ক‍্যাম্পেইন চালিয়েছিল রবি।

রবির ক্যাম্পেইনের পুরস্কার পেলেন ২৬ বিজয়ী
পুরস্কার পেলেন রবির চার ক্যাম্পেইনের পুরস্কার বিজয়ী গ্রাহকরা। ছবি: রবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 06:27 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে মঙ্গলবার ২৬ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। 

‘মাই রবি অ্যাপে বিশ্বকাপ অন, আপনি হবেন চ্যাম্পিয়ন’ স্লোগানকে সামনে রেখে মাই রবি অ্যাপে লাইভ খেলা দেখানোর পাশাপাশি গ্রাহকদের জন্য ডিজিটাল ও নন-ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের ক্যাম্পেইন আয়োজন করে রবি। 

‘কুইজমাস্টার’ ক্যাম্পেইনে গ্রাহকেরা মাই রবি অ্যাপ থেকে বিশ্বকাপজুড়ে প্রতিদিন ফুটবল কুইজ খেলার সুযোগ পান। প্রতিযোগীদের লক্ষ্য ছিল বিশ্বকাপ শেষে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিডারবোর্ডের শীর্ষ এগারোতে থাকা। 

‘স্ন্যাপ উইথ গ্রাফিটি’ ক্যাম্পেইনে সারাদেশে রবির বিশ্বকাপ গ্রাফিতির সামনে ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান গ্রাহকেরা। ছবিতে পাওয়া রিঅ্যাকশনের ভিত্তিতে ১১ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। 

এছাড়াও বিশ্বকাপের ফলাফল অনুমান নিয়ে ছিল ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জ। এখানে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন, গোল্ডেন বুট বিজয়ী ও গোল্ডেন বল বিজয়ী অনুমান করেন। আর ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’ এর আওতায় নির্ধারিত প্যাক কিনে গ্রাহকদের মধ্য থেকে একজন জিতে নেন ক্যাম্পেইনের সবচেয়ে বড় পুরস্কার রয়্যাল এনফিল্ড বাইক।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।