১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাফ ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় বাংলাদেশের

দলগত ১০ কিলোমিটার ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

সাফ ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
সাফ ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের ১০ কিলোমিটার ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। ছবি: বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

সাফ ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে সুখবর দিল বাংলাদেশ অ্যাথলেটিক্স দল। ১০ কিলোমিটার ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন আসিফ-এলাহীরা।

পাকিস্তানের ইসলামাবাদে সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ ২টি ইভেন্টে অংশ নেয়; ৮ কিলোমিটার বিভাগে অনূর্ধ্ব-২০ দল ও ১০ কিলোমিটার ইভেন্টে সিনিয়র দল।

প্রতিযোগিতায় সাফের ৫টি দেশ পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশ অংশ নিচ্ছে। 

১০ কিলোমিটার ইভেন্টে বাংলাদেশের হয়ে দৌড়েছেন আসিফ বিশ্বাস, এলাহী সরদার ও আল আমিন। তাদের মধ‍্যে সবচেয়ে কম ৩৩ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়েছেন এলাহী। আসিফের লেগেছে ৩৪ মিনিট ৩১ সেকেন্ড। সবচেয়ে বেশি সময় লেগেছে আল আমিনের ৩৫ মিনিট।

এই ইভেন্টে সেরা হয়েছে স্বাগতিক পাকিস্তান, রুপা পেয়েছে শ্রীলঙ্কা।

৮ কিলোমিটার ইভেন্টে দৌড়ান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আসলাম শিকদার, নিয়ামুল শেখ ও হৃদয় মিয়া।