১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চোট কাটিয়ে ফিরছেন রদ্রিগো

তবে চোটের কারণে মাঠের বাইরেই থাকছেন গোলের জন্য রেয়াল মাদ্রিদের মূল ভরসা কিলিয়ান এমবাপে।

চোট কাটিয়ে ফিরছেন রদ্রিগো
রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। ছবি: রেয়াল মাদ্রিদ ওয়েবসাইট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 08:16 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

চোট কাটিয়ে ফেরা রদ্রিগোকে নিয়ে গেতাফে ম্যাচের স্কোয়াডে ঘোষণা করেছে রেয়াল মাদ্রিদ।

লা লিগায় সোমবার ঘরের মাঠে গেতাফের মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

এই বছরে বারবার চোটের আঘাতে ছন্দপতন হচ্ছে রদ্রিগোর পথচলায়। গত মাসে স্প্যানিশ সুপার কাপে পেশিতে চোট পাওয়ায় তিন ম্যাচ খেলতে পারেননি তিনি।

পরে মাঠে ফিরলেও, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার ছিটকে যান রদ্রিগো। হ্যামস্ট্রিংয়ের চোটে এই দফায় চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগসহ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এছাড়া কার্ডের নিষেধাজ্ঞায় বেনফিকার বিপক্ষে ওই লড়াইয়ের প্রথম লেগেও ছিলেন না তিনি।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৬ ম্যাচ খেলে মাত্র তিনটি গোল করা এই ফরোয়ার্ড ফিরলেও, চোটের কারণে মাঠের বাইরেই থাকছেন কিলিয়ান এমবাপে।

লা লিগায় ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।