১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বায়ার্নের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে জসুয়া কিমিখ

জামাল মুসিয়ালা ও আলফুঁস ডেভিসের পর, সাম্প্রতিক সময়ে তৃতীয়জন হিসেবে মিউনিখের ক্লাবটির সঙ্গে লম্বা সময়ের চুক্তি করলেন এই জার্মান ফুটবলার।

বায়ার্নের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে জসুয়া কিমিখ
জসুয়া কিমিখ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

বেশ কিছুদিন ধরে চলা ‘জসুয়া কিমিখের বায়ার্ন মিউনিখ ছাড়ার’ গুঞ্জন অবশেষে থেমে গেল। ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি করলেন জার্মানির এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

অন্যান্য পজিশনেও খেলতে পারদর্শী ৩০ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর কথা বৃহস্পতিবার জানিয়েছে বায়ার্ন। 

গত মাসে মিউনিখের ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেন জামাল মুসিয়ালা ও আলফুঁস ডেভিসও।

লাইপজিগ থেকে ২০১৫ সালে বায়ার্নে পাড়ি জমানো কিমিখ হোল্ডিং মিডফিল্ডার ও ফুলব্যাক হিসেবে খেলতে পারেন। দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্বও নিতে পারেন ৩০ বছর বয়সী ফুটবলার। 

বায়ার্নের হয়ে প্রায় এক দশকের ক্যারিয়ারে আটটি বুন্ডেসলিগা, একটি করে চ্যাম্পিয়ন্স ও ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি। 

জার্মানি জাতীয় দলেও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন কিমিখ। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ইতালির বিপক্ষে দুই লেগের জন্য বৃহস্পতিবার ঘোষিত ইউলিয়ান নাগেলসমানের দলে আছেন তিনি।