১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠে ড্র করে শেষ চারে আর্সেনাল

ফিরতি লেগে পারফরম্যান্স ভালো না হলেও, লক্ষ্য পূরণ হলো মিকেল আর্তেতার দলের।

ঘরের মাঠে ড্র করে শেষ চারে আর্সেনাল
টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল আর্সেনাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 03:23 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

ম্যাচ জুড়ে বিবর্ণ ফুটবল খেলল আর্সেনাল। স্পোর্তিংও পারল না তেমন কিছু করে দেখাতে। প্রথম লেগের ফলই গড়ে দিল ব্যবধান। আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ গোলে জেতায় পরের ধাপে পৌঁছে গেছে আর্সেনাল।

লড়াইয়ে বল দখলে দুই দলই ছিল প্রায় সমানে সমান। গোলের জন্য ১৫টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। স্পোর্তিংয়েরও আট শটের একটি লক্ষ্যে ছিল। 

আক্রমণে একটু এগিয়ে থাকলেও, প্রথমার্ধে পরিষ্কার সুযোগই তৈরি করতে পারেনি আর্সেনাল। বারবার প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলছিল তারা। লক্ষ্যে একমাত্র শটটি রাখতে পারে তারা ৩০তম মিনিটে। তবে সেটি গোলরক্ষককে ভাবাতেই পারেনি। 

প্রথমার্ধের শেষ দিকে গোলের সবচেয়ে কাছাকাছি যেতে পারে স্পোর্তিং। কিন্তু কাতামোর কোনাকুনি শট লাগে পোস্টে।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ভালো একটি সুযোগ পান স্পোর্তিংয়ের মাক্সি আরাউহো। কিন্তু বক্সে ঢুকে শট বাইরে মারেন তিনি।

৮৪তম মিনিটে কাছ থেকে লেয়ান্ড্রো ট্রসাডের হেড পোস্টে লাগে। দ্বিতীয়ার্ধে আর উল্লেখযোগ্য কিছু করতে পারেনি আর্সেনাল। 

সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল।

রুদ্ধশ্বাস লড়াইয়ে রেয়াল মাদ্রিদকে আবার হারিয়ে সেমি-ফাইনালে ...