১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

বাংলাদেশের জার্সিতে অভিষেকেই দলের নায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার।

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের উল্লাস। ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 09:12 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

দেশের জার্সিতে অভিষেকেই আলো ছড়ালেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। তার জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছে বাংলাদেশ।

মালের ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। 

গোলশূন্য প্রথমার্ধের পর, ৫৪তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন সুলিভান। ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

‘বি’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভারত।

সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ পর্যায়ে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এছাড়া চারবার রানার্স-আপ হয় তারা।