১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় লিডস কোচের শাস্তি

এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হয়েছেন ডানিয়েল ফার্কা।

রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় লিডস কোচের শাস্তি
লিডস ইউনাইটেড কোচ ডানিয়েল ফার্কা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 04:38 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ম‍্যাচ শেষে মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় এক ম‍্যাচের জন‍্য নিষিদ্ধ হয়েছেন লিডস ইউনাইটেড কোচ ডানিয়েল ফার্কা। তাকে আট হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। 

ইংলিশ ফুটবল অ‍্যাসোসিয়েশন (এফএ) শুক্রবার এক বিবৃবিতে ফার্কার শাস্তির কথা জানিয়েছে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেব্রুয়ারির শেষ দিনে ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম‍্যাচে মেজাজ হারান ফার্কা। শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে রেফারির সঙ্গে তর্কে জড়ান জার্মান কোচ।

সেই সময় তাকে লাল কার্ড দেখান রেফারি। ১৬ বছরের কোচিং ক‍্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখে খুবই বিব্রত ফার্কা।

এফএ তাদের বিবৃতিতে বলেছে, শাস্তি মেনে নিয়েছেন ফার্কা। 

এতে আগামী রোববার লিডসের পরের ম‍্যাচে টাচ লাইনে থাকতে পারবেন না ফার্কা। সেদিন এফএ কাপের পঞ্চম রাউন্ডে নরিচ সিটির বিপক্ষে খেলবে লিডস।