১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন সাজের কাম্প নউয়ে ফিরছে বার্সেলোনা

প্রিয় আঙিনায় একটি ট্রফির লড়াই দিয়ে শুরু হবে বার্সেলোনার নতুন যাত্রা।

নতুন সাজের কাম্প নউয়ে ফিরছে বার্সেলোনা
বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউ। ছবি: এফসি বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

দুই মৌসুমের পুরোটা সময় অন্য স্টেডিয়ামে খেলার পর ঘরে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। আগামী ১০ অগাস্ট নিজেদের আঙিনা কাম্প নউয়ে ফিরবে দলটি।

অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’-এর সঙ্গে জার্সি এবং স্টেডিয়াম স্পন্সরশিপ চুক্তির শর্ত হিসেবে স্টেডিয়ামটির নাম বদলে হয়েছে স্পটিফাই কাম্প নউ।

বার্সেলোনার ওয়েবসাইটে বুধবার ‘ঘরে ফিরছে বার্সা’ এমন শিরোনামে দেওয়া খবরে জানানো হয়েছে, আগামী ১০ অগাস্ট হুয়ান গাম্পের ট্রফির লড়াই দিয়ে এই মাঠে ফিরবে দল। প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচ খেলে থাকে ক্লাবটি।

২০২৩ সালের মে মাসে সবশেষ এই স্টেডিয়ামে খেলেছিল কাতালান ক্লাবটি। এরপর শুরু হয় এর ব্যাপক সংস্কার।

সংস্কারের কাজ অবশ্য এখনও শেষ হয়নি। আসছে মৌসুমেও চলবে এর কাজ। ২০২৫-২৬ লা লিগা মৌসুমের শুরুতে তিনটি ম্যাচ তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। এরপর, কাম্প নউয়ে ৫০ থেকে ৬০ হাজার আসনে দর্শক রেখে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ক্লাবটির। 

আর সূচির মাঝে ফাঁকা সময়ে চলবে সংস্কার। 

মাঝের দুই মৌসুমে বার্সেলোনা খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরে তারা লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে।