১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের পরের দুই ম্যাচে নেই কোর্তোয়া

পেশির চোটে ভুগছেন এই বেলজিয়ান গোলরক্ষক।

রেয়াল মাদ্রিদের পরের দুই ম্যাচে নেই কোর্তোয়া
গোলরক্ষক থিবো কোর্তোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 11:05 PM

Updated : 10 Sep 2026, 12:37 PM

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফেরার শুরুতে থিবো কোর্তোয়াকে পাচ্ছে না রেয়াল মাদ্রিদ। জাতীয় দল থেকে চোট বয়ে আনা এই গোলরক্ষক অন্তত দুটি ম্যাচে খেলতে পারবেন না।

উয়েফা নেশন্স লিগের রেলিগেশন প্লে-অফের লড়াই দিয়ে ২২ মাস পর বেলজিয়াম জাতীয় দলে ফেরেন কোর্তোয়া। ইউক্রেইনের বিপক্ষে দলের ৩-১ গোলে হেরে যাওয়া প্রথম লেগে খেলতে পারলেও ফিরতি লেগে তিনি খেলতে পারেননি পেশির চোটের কারণে।

সেই চোট থেকে এখনও তিনি সেরে ওঠেননি। লা লিগায় রোববার লেগানেসের বিপক্ষে ও মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাকে পাবে না রেয়াল মাদ্রিদ।

আগামী ৫ এপ্রিল লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

কোর্তোয়ার চোট নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে রেয়াল কোচ আনচেলত্তি বলেন, “কোর্তোয়ার ছোট চোট সমস্যা আছে, সে কয়েক দিনের মধ্যেই সেরে উঠবে।”