১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাপানের বিশ্বকাপ দলে ২ বছর বাইরে থাকা তোমিইয়াসু

জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার ইয়ুতো নাগাতোমো।

জাপানের বিশ্বকাপ দলে ২ বছর বাইরে থাকা তোমিইয়াসু
আর্সেনালের জার্সিতে তাকেহিরো তোমিইয়াসু। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 08:47 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

গুরুতর চোটের জন‍্য গত প্রায় দুই বছর আন্তর্জাতিক ফুটবলে খেলতে না পারা ডিফেন্ডার তাকেহিরো তোমিইয়াসু জায়গা পেয়েছেন জাপানের বিশ্বকাপ দলে।

জাপান কোচ হাজিমে মোরিইয়াসু টোকিতে শুক্রবার ২৬ সদস‍্যের দল ঘোষণা করেন। এতে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার ইয়ুতো নাগাতোমো।

২০২৪ সালের ১১ জুন সবশেষ তেশের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলেন তোমিইয়াসু। পারস্পারিক সম্মতিতে আর্সেনালের সঙ্গে গত বছর চুক্তি বাতিলের পর এখন তিনি খেলছেন আয়াক্সে। গত মার্চের দুটি ম‍্যাচের জন‍্য জাপান দলে ডাক পেয়েছিলেন তিনি, পরে অবশ‍্য তাকে সরিয়ে নেওয়া হয়। 

চলতি মৌসুমে চোট বারবার বাগড়া দিলেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লিভারপুল মিডফিল্ডার ওয়াতারু এন্দো। চলতি মাসে উলভারহ‍্যাম্পট ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলার সময় হ‍্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়ন মিডফিল্ডার কাউরু মিতোমার জায়গা হয়নি দলে। 

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এ নিয়ে অষ্টমবার খেলবে জাপান। এশিয়ার দেশটির অভিযান শুরু হবে ১৪ জুন, নেদারল‍্যান্ডসের বিপক্ষে ম‍্যাচ দিয়ে। ‘এফ’ গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন। 

সবশেষ দুই আসরে শেষ ষোলোয় খেলেছে জাপান। ২০১৮ আসে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেয় তারা। চার বছর পর টাইব্রেকারে হারে ক্রোয়েশিয়ার বিপক্ষে। 

কোচ হিসেবে এটি হবে মোরিইয়াসুর দ্বিতীয় বিশ্বকাপ।