১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পেন ফুটবলের সাবেক প্রধানের দিকে ডিম নিক্ষেপ

লুইস রুবিয়ালেসের দিকে ডিম ছোঁড়া ওই ব্যক্তি ছিলেন তারই আত্মীয়।

স্পেন ফুটবলের সাবেক প্রধানের দিকে ডিম নিক্ষেপ
লুইস রুবিয়ালেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের দিকে ডিম নিক্ষেপ করা হয়েছে। নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। রুবিয়েলাসের দাবি, ডিম নিক্ষেপ করা ওই ব্যক্তি ছিলেন তারই আত্মীয়।

মাদ্রিদে বৃহস্পতিবার ঘটে এই কাণ্ড। অনুষ্ঠান চলাকালে দর্শকসারিতে থাকা এক ব্যক্তি তার দিকে ডিম ছুঁড়তে শুরু করেন।

ঘটনাটি নিয়ে পরে রেডিও মার্কায় কথা বলেন রুবিয়ালেস।

“তিনি আমার আঙ্কেল। সবসময় ঝামেলা করাই তার স্বভাব। সে কিছু ডিম নিয়ে ভেতরে এসে আমার দিকে ছুঁড়ে মারে, কিন্তু আমি জানতাম না তার হাতে কী আছে, এবং যখন আমি তাকে ভেতরে ঢুকতে দেখি, তখন আমার মনে হয়েছিল সে পিস্তল বহন করছে।”

ফেব্রুয়ারিতে স্পেনের হাই কোর্ট রুবিয়ালেসকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করে। তিনি ২০২৩ নারী বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপনের সময় সিডনিতে ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে সম্মতি ছাড়াই ঠোঁটে চুম্বন করেছিলেন।

তাকে ১০ হাজার ইউরোর বেশি জরিমানা করা হয় এবং ফিফা তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। ওই ঘটনা স্পেনজুড়ে নারীবিদ্বেষ, নারী ফুটবল এবং পুরো সমাজে ‘মি টু’ আন্দোলনের গতি পুনরায় জোরদার করে।