১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিত্রাং: ভোলায় নৌযান চলাচল বন্ধ

রোববার রাত থেকে পুরো জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 11:56 AM

Updated : 24 Oct 2022, 11:56 AM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সকল রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার রাত ৯টায় শুধু অভ্যন্তরীণ রুটে এবং সোমবার সকাল থেকে দূরপাল্লার রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিটিএ।

ভোলা নদী বন্দরের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

রোববার রাত থেকে পুরো জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে। ভোলা সংলগ্ন মেঘনা তেতুলিয়া উত্তাল। সকাল থেকে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে দুর্যোগ মোকাবেলায় জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, যেকোনো জরুরি সেবার জন্য আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবী। এছাড়া ৭১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।