জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ একজন আটক
আটকের সময় তাজমুল হোসেন নামের ওই ব্যক্তির জামার পকেটে বারগুলো পাওয়া যায় বলে বিজিবি জানায় ।
চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলায় চারটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
উপজেলার গয়েশপুর সীমান্ত পথে বারগুলো ভারতে পাচার হচ্ছিল বলে মঙ্গলবার দুপুরে বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সোমবার রাতে আটকের সময় তাজমুল হোসেন নামের ওই ব্যক্তির জামার পকেটে বারগুলো পাওয়া যায়।
বিজিবি জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদে বিজিবির একটি টহল দল গয়েশপুর গ্রামে অভিযান চালায়। বিজিবিকে দেখে পাচারকারীরা দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাজমুলকে আটক করা হয়। তার পকেটে চারটি সোনার বার পাওয়া যায়।
বিজিবির পক্ষ মামলা দিয়ে তাজমুল হোসেনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
