২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাটোরে শিক্ষার্থীদের কাছে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে আটক ৬

আটকদের তাদের কাছ থেকে পর্নো ভিডিও ছড়ানোর ও সংরক্ষণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

নাটোরে শিক্ষার্থীদের কাছে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে আটক ৬

পর্নো ভিডিও সরবরাহ এবং সংরক্ষণের অভিযোগে আটক ৬ 

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 12:57 AM

Updated : 25 Oct 2022, 12:57 AM

নাটোরের সিংড়া উপজেলায় পর্নো ভিডিও সংরক্ষণ এবং টাকার বিনিময়ে সেগুলো স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের কাছে সরবরাহের অভিযোগে ছয় কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

রোববার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কালীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানায় র‍্যাব-৫।

আটকরা হলেন উপজেলার কালীগঞ্চ এলাকার মো. আব্দুল মজিদ (২৬),  মল্লিকাপাড়ার মো. রানা প্রামাণিক (২৮), বড়গাছার শ্রী অসীম কুমার (২৩), পূর্ব বাহাদুরপুরের শ্রী বকুল হালদার (৩০), বড়গ্রাছা এলাকার শ্রী গোবিন্দ কুমার (২২), এবং একই এলাকার শ্রী সজল কুমার সূত্রধর (৩০)।

Image

আটকদের কাছ থেকে কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ।

এ সময় তাদের কাছ থেকে পর্নো ভিডিও ছড়ানোর ও সংরক্ষণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পর্নো ভিডিও সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে সেগুলো এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসার কথা স্বীকার করেছে বলে র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মো. ফরহাদ হোসেন জানান।

আটকরা গান, সিনেমা, নাটকের ভিডিও সরবরাহের আড়ালে টাকার বিনিময়ে পর্নো ভিডিও সংরক্ষণ করে সেগুলো উঠতি বয়সীদের কাছে সরবরাহ করতেন বলে অভিযোগ বাবু নামের সিংড়া বাজার এলাকার এক বাসিন্দার।

র‌্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “এ ঘটনায় সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।“