Published : 16 Jan 2026, 02:45 PM
খাগড়াছড়ির মানিকছড়িতে জিপ গাড়ি উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাটনাতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাঞ্চারামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান।
নিহত ২২ বছর বয়সী মো. হোসেন বাঞ্চারামপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার পরিবার ও পুলিশ বলছে, হোসেন জিপে করে গাছ নিয়ে বাঞ্চারামপাড়া-তুলাবিল সড়ক থেকে মানিকছড়ি যাচ্ছিলেন। গাড়ি তিনি চালাচ্ছিলেন। পথে একটি ঢালু সড়কে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন হোসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাসুদ পারভেজ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা গ্রহণের প্রাক্রয়া চলছে।