১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ২ শিশু সন্তানকে হত্যা করে মায়ের বিষপান

রত্না খাতুনকে আশঙ্কজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 12:02 AM

Updated : 26 Aug 2026, 11:41 AM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে। 

বুধবার দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান। 

নিহতরা হলো- ওই গ্রামের মাহমুদ হাসানের ছেলে মাহির (৫) এবং আরিয়ান (নয় মাস)। 

তাদের মা রত্না খাতুনকে (৩০) আশঙ্কজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফ আলী বলেন, “রত্না খাতুন প্রথমে তার দুই ছেলেকে কীটনাশক খাইয়ে মেরে ফেলেন। পরে তিনি নিজেও বিষপান করেন।  

“অসুস্থ অবস্থায় রত্না খাতুনকে প্রতিবেশীরা দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে ওয়াশ করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।” 

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে এসআই প্রদীপ কুমার আছেন। কী কারণে এ ধরনের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। 

এসআই প্রদীপ কুমার বলেন, “এ নিয়ে নানাজনে নানা কথা বলছেন। তদন্ত ছাড়া এখনি কিছু বলা যাচ্ছে না।”