Published : 10 Sep 2026, 11:43 PM
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালেকাঠি গ্রামে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান।
নিহত সুমন সিকদার (৩৮) ওই গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।
নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যায় বাড়ির সামনে একই এলাকার রিগ্যান হাওলাদারের সঙ্গে সুমনের তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান, মনা তালুকদার ও সুমন সিকদারসহ আট-দশজন লোক ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে লাশ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় তারা।
পুলিশ জানায়, খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।