স্মরণকালের ভালো নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার: ফাওজুল কবির
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরির্দশনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকার স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার বিকাল ৩টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরির্দশনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, “ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন। এ ছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এভাবে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তাকে স্বাগত জানানো হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।
