০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

খুলনায় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয়

বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 01:53 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

খুলনা নগরের বস্তাবন্দি অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে নগরের ‘প্রান্তিকা আবাসিক এলাকার’ একটি সাততলা ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধারের খবর জানান খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলাম।

নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলছেন, প্রান্তিকা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখে তারা কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। পরে বস্তার ভেতরে মরদেহ থাকতে পারে বলে ধারণা করে থানায় খবর দেন।

ওসি শফিকুল ইসলাম বলছেন, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।  

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ উদ্ঘাটন ও মরদেহের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।