১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ৫ শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা-ওষুধ

আব্দুল খালেক মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।   

বুধবার সকাল থেকে উপজেলার বেখৈরহাটি বাজারের জুবাইদা ম্যানসনে ক্যাম্প করে এই চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।  

আব্দুল খালেক মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

আয়োজক নূরুন্নবী মোহাম্মদ টিপু বলেন, এলাকার অসচ্ছল পরিবারের পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে। 

সেবা গ্রহীতাদের মধ্যে প্রতিবন্ধী নারী-শিশুসহ সব বয়সের রোগী ছিলেন। আগামী বছরও এই ধরনের সেবা রোগীদের দেওয়া হবে বলে জানান আয়োজকরা।