চুয়াডাঙ্গায় অবৈধ ইউরিয়া সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
একটি ট্রাক ভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার নেওয়া হচ্ছিল এক ব্যবসায়ীর দোকানে।
চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে সদর উপজেলার গোষ্ঠবিহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল বলেন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোষ্ঠবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে একটি ট্রাক ভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার নেওয়া হচ্ছিল।
পথে ট্রাকটি ভুল রাস্তায় গিয়ে খাদে পড়ে যায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় কাগজপত্রবিহীন ওই সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।
তিনি বলেন, মালিকপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারগুলো জব্দ এবং ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
