১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাভারে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

“দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

সাভারে সড়ক বিভাজকের ওপরে বাস উঠে এক বাস চালকের সহকারীর এবং প্রাইভেট কারের ধাক্কায় দুই পথচারীর প্রাণ গেছে।     

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এবং রোববার গভীর রাতে ব্যাংকটাউন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান।

নিহতরা রহলেন- হৃদয় চন্দ্র দাশ (২০), অর্চণা রানী (৩০) ও নাবিল পরিবহনের চালকের সহকারী আনোয়ারুল ইসলাম (২৬)।

ওসি সওগাতুল বলেন, “নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে যায়। এ সময় ঘটনাস্থলেই আনোয়ারুলের মৃত্যু হয়।”

এছাড়া সাভারের ব্যাংক টাউন এলাকায় সড়ক পারাপারের সময় হৃদয় ও অর্চণাকে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।