২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে ঝরল ২ প্রাণ

“সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:50 AM

Updated : 26 Aug 2026, 03:22 PM

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক সংঘর্ষে দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। 

বুধবার সন্ধ্যার দিকে ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ দুই সংঘাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলাকে কেন্দ্র করে হামিদ মিয়া ও হুসেন মিয়া পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে হুসেন মিয়া পক্ষের আহাদুল (২৫) নামের একজন মারা যান। তিনি গ্রামের আব্দুল হামিদের ছেলে।  

এদিকে রফিনগর গ্রামে হাস খাওয়া নিয়ে শফিক মিয়া ও আশরাফ মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) মারা যান। 

এলাকাবাসী জানান, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের হাঁস চুরি করে বলে অভিযোগ ওঠে। বুধবার সন্ধ্যার দিকে বশর মিয়ার লোকজন হাঁস খাওয়ার কারণ জানতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। 

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “সন্ধ্যায় সংঘর্ষের পর খবর পেয়ে আমি এলাকায় চলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

“সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”