১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে ভাতিজি ধর্ষণ মামলায় ২ চাচা গ্রেপ্তার

ধর্ষণের ঘটনাটি কাউকে জানালে কিশোরীকে হত্যার হুমকি দেন আসামিরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 07:35 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

ফেনীর পরশুরাম উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় তার দুই চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান।

গ্রেপ্তাররা হলেন-উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের আবুল হাশেমের ছেলে আলমগীর হোসেন (২৪) ও একই গ্রামের মো. হোসেনের ছেলে মো. ওমর ফারুক (২৫)। 

মামলার বিবরণে বলা হয়, “গত ৫ মার্চ দুপুরে দুধ আনতে পাশের বাড়িতে যায় ওই কিশোরী। ফেরার পথে একটি বাগানে আলমগীর ও ফারুক তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করবে বলেও তারা হুমকি দেয়। পরে ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।”

ওসি বলেন, “মেয়েটি তার পরিবারকে বিস্তারিত জানালে তারা বাবা বাদী হয়ে বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় আলমগীর ও ফারুককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ফেনী সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।