১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু এবং বিএনপির ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 11:43 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

নাটোরের লালপুর উপজেলায় নির্বাচন পরবর্তী বিরোধের জেরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে লালওয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে লালপুর থানার ওসি মজিবর রহমান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীদের বরাতে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ওয়ালিয়া বাজারে নির্বাচনি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের দুই কর্মীকে মারধর করেন। খবর পেয়ে বিএনপির সমর্থকরা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আটজন আহত হন এবং দুজনকে অবরুদ্ধ করে রাখা হয়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের ও অবরুদ্ধদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।