১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু

শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 06:27 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ভিমরুলের কামড়ে এক বৃদ্ধা মারা গেছেন।

নিহত রোকেয়া বেগম (৮০) দুর্গাপুর পৌর শহরের তেরিবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের  স্ত্রী।

শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে বৃদ্ধার নাতি দুর্গাপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব জানান।

তিনি বলেন, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন রোকেয়া বেগম। এ সময় হঠাৎ কিছু ভিমরুল তাকে আক্রমণ করে কামড়ায়। এতে তিনি গুরুতর আহত হন। 

তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে শুক্রবার রাতেই বাড়িতে নেওয়া হয়। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। কিন্তু পথেই তিনি মারা যান।