১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন মাসের বেতন বকেয়া, যশোরে ‘চালডাল কল সেন্টারে’ বিক্ষোভ-ভাঙচুর

সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত প্রতিষ্ঠানটির কল সেন্টারের প্রায় ৬০০ কর্মী কাজ করেন।

তিন মাসের বেতন বকেয়া, যশোরে ‘চালডাল কল সেন্টারে’ বিক্ষোভ-ভাঙচুর
যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কের সামনে ‘চালডাল ডটকমের’ কল সেন্টারের একদল কর্মী বিক্ষোভ করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 09:27 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে বিক্ষোভ করেছেন অনলাইন মার্কেট প্লেস ‘চালডাল ডটকম’ এর একদল কর্মী। 

সোমবার দুপুরে যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কের সামনে বিক্ষোভের এক পর্যায়ে তারা পার্কের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন।

তবে চালডালের উপ-পরিচালক আজিজুর রহমান জিকোর দাবি, “তিন মাস নয়, দুই মাসের বেতন বকেয়া রয়েছে।”

কল সেন্টারে কর্মীদের অভিযোগ, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত ‘চালডাল ডটকম’ এর কল সেন্টারে প্রায় ৬০০ কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের ওয়্যার হাউস বন্ধ করে দিয়েছে। এতে তাদের পাওনা পরিশোধ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

কল সেন্টারের কর্মী শারমিন বলেন, “বেতন চাইলেই কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। দু-একজন কর্মীর বেতন আংশিক দেওয়া হলেও বেশিরভাগ কর্মী বেতন পান না।”

অর্থ সংকটের কারণে বেতন পরিশোধ করতে না পারার কথা জানিয়ে চালডালের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, “এক বছর ধরে আমাদের এ অবস্থা চলছে। সে কারণে কর্মীদের বেতন সময়মত দিতে সমস্যা হচ্ছে। 

“এমন পরিস্থিতিতেও কোনো কর্মী ছাঁটাই করা হয়নি। আস্তে আস্তে সবার বেতন পরিশোধ করা হবে।”