১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার ঝালকাঠির সাবেক মেয়র

তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার ঝালকাঠির সাবেক মেয়র
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

নিজ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা।

রোববার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান।

৫৮ বছর বয়সি রানা দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেয়ায় তাকে পদ হারাতে হয়।

পুলিশ জানায়, সকালে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যান রানা। সেখান থেকে বের হওয়ার সময় ডিবি তাকে আটক করে নিয়ে যায়। বেলা ৩টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করে ডিবি।

এদিন বিকাল সাড়ে ৪টার দিকে রানাকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ।