১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ধান ক্ষেতে বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

নয়াকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 08:52 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ধান ক্ষেতে ঘাস কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে উপজেলার নয়াকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন।

নিহত ৫৫ বছর বয়সী গণি মিয়া ওই এলাকার আহম্মদ মিয়ার ছেলে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে খাওয়া-দাওয়া শেষে গণি মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের একটি ধান ক্ষেতে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।