২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এক বাইকে ৪ তরুণ: পলাশবাড়ীতে ট্রাক চাপায় প্রাণ গেল ২ জনের

একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধাক্কা খায়।

বিডিনিউজ২৪

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 01:53 AM

Updated : 26 Aug 2026, 12:38 PM

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই বাইক আরোহী।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজারের কাছে ঝালিঙ্গি সেতুর কাছে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলি ভুট্টু জানান।

চাপা পরে কৌশিক (২২) ও শ্রাবণ (২৩) নামে

নিহত কৌশিক (২২) পলাশবাড়ীর মহদিপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে এবং নিহত শ্রাবণ (২৩) একই উপজেলার শ্যামপুর আমতলা গ্রামের প্রয়াত সাদা মিয়ার ছেলে।

গুরুতর আহত রিফাত (২২) শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে এবং তৌহিদ (২৩) বিষ্ণুপুর গ্রামের এনামুল মিয়ার ছেলে। তাদেরকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাদের অবস্থা আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছেন।ছ

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে চারজন পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। একটি মালবোঝাই ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। এসময় সড়কে ছিটকে পড়া কৌশিক ও শ্রাবণ ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রিফাত ও তৌহিদ। 

ওসি জুলফিকার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুই যুবককে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।