সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে, ১০.২ ডিগ্রি
শনিবার থেকে গোপালগঞ্জের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে।
বৃহস্পতিবার ভোর ৬টায় গোপালগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান।
ওই কর্মকর্তা আরও বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্য প্রবাহ বলা হয়। ধারণা করা হচ্ছে আগামী শনিবার থেকে গোপালগঞ্জের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
তখন জেলার তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে বলেন এই আবহাওয়াবিদ।
