১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা বলে মনে করেন জাতীয় পার্টি ছেড়ে আসা নেতারা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 09:32 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলা জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

যোগদান করা নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এ বি সিদ্দিক এবং ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক। 

এ সময় ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ নেতারা উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই জনগণের একমাত্র ভরসা বলে মনে করেন জাতীয় পার্টি ছেড়ে আসা নেতারা।