সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
পাঁচ সহপাঠীর সঙ্গে নদীতে গোসলে নেমেছিল মেয়েটি।
সিরাজগঞ্জ সদর উপজেলায় হুরাসাগর নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল।
নিহত মারুফা খাতুন (১১) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। সে পোড়াবাড়ি উম্মে আয়মান রাজিয়া মহিলা মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী ছিল।
অপু মণ্ডল বলেন, বিকালে ৬ সহপাঠী পোড়াবাড়ি এলাকায় হুড়াসাগর নদীতে গোসলে নামে। সঙ্গে থাকা পাঁচ সহপাঠী তীরে উঠলেও মারুফা নদীর পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়, বলেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
