২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় দুটি পিস্তল ও গুলিসহ যুবক আটক

আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

কুমিল্লায় দুটি পিস্তল ও গুলিসহ যুবক আটক
আটক মো. সোহাগ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 03:36 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

কুমিল্লার হোমনা উপজেলা থেকে দুটি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার মাথাভাঙা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান হোমনা থানার ওসি মোরশেদুল ইসলাম। 

আটক মো. সোহাগ (৩২) ওই এলাকার তারু মিয়ার ছেলে।

সেনাবাহিনী জানায়, সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সোহাগকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল এবং ১৪টি অ্যামুনেশন উদ্ধার করা হয়। 

পরে আটক যুবককে অস্ত্রসহ হোমনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে যৌথ বাহিনী।

ওসি মোরশেদুল ইসলাম বলেন, “সোহাগের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হচ্ছে। তার বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। আজকেই তাকে আদালতে পাঠানো হবে।” 

যৌথ বাহিনী জানিয়েছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।