০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 10:23 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

পাবনার সাঁথিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আতাইকুলা থানার পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান। 

ওসি মুস্তাফিজার বলেন, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হন কয়েকজন। 

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের বা আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। 

গুরুতর আহত ১২-১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।